‘টিকা গ্রহনে মনগড়া ধারনায় বিভ্রান্তি নয়’

Spread the love

নাগরিক রিপোর্ট:
প্রাণঘাতী টিকা গ্রহনে মনগড়া ও ভ্রান্ত ধারনায় বিভ্রান্তি না হওয়ার আহবান জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো: শাহাবুদ্দিন খান বিপিএম-বার। তিনি বৃহস্পতিবার টিকা গ্রহনকালে পুলিশ সদস্যসহ সর্বস্তরের মানুষকে এমন আহবান জানান। তিনি বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালে টিকা নেন।

পুলিশ কমিশনার আরও বলেন, সম্মুখ যোদ্ধা হিসেবে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে মানুষের করোনা মোকাবেলায় যেমন পাশে থেকেছি, তেমনি টিকা গ্রহণ করে জনগণকে উদ্বুদ্ধ করতে আমরা অগ্রভাগে ভ্যাকসিন গ্রহণ করছি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-কমিশনার মো. জাকির হোসেন মজুমদার ও কমিশনারের স্টাফ অফিসার সহকারী কমিশনার প্রকৌশলী শাহেদ চৌধুরী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *