পলিথিন ব্যবহার: বরিশালে ৫ ব্যবসায়ীর জেল

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশাল নগরীতে নিষিদ্ধঘোষিত পলিথিন উদ্ধারে রোববার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো: আবদুল হালিম ৫ ব্যবসায়ীকে কারাদন্ড ও জরিমানা করেছেন।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো: তোতা মিয়া জানান, সকালে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহযোগিতায় নগরীর বাজার রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়, মজুত ও বিতরণ করার অপরাধে ৪ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকসহ অপর একজনকে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে।
এরা হচ্ছে নগরীর বাজাররোডের মেসার্স নুরে মদিনা ষ্টোর এর মালিক আবু সালেককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায় ২২ দিনের বিনাশ্রম কারাদন্ড, মেসার্স খান ষ্টোর এর মালিক মাহাতাব খানকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায় ৭ দিনের কারাদন্ড, মেসার্স হারুন ষ্টোর এর মো: হারুনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায় ২২ দিনের কারাদন্ড এবং মেসার্স মীর ব্রাদার্স এর কাঞ্চন মীরকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও৫০ হাজার টাকা জরিমানা, অনাদায় ৪৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
এছাড়া মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকারি কাজ বাধাদানে অপরাধে বাবুল সিকদার নামে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২শ টাকা জরিমানা, অনাদায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

২ Comments

  1. Your passion is contagious. It’s hard not to get pumped about the things you share.

  2. Thank you for offering your experiences and knowledge with the world. Your blog is truly motivating.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *