বরিশালে শ্রমজীবীদের জন্য রেশনিং চালুর দাবী বাসদের

Spread the love

নাগরিক রিপোর্ট: ‘করোনা ঝূঁকিতে বরিশাল, চাই যথাযথ উদ্যোগ সহ ৪ দফা’ দাবীতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ। মঙ্গলবার বেলা ১২টায় নগরীর ফকির বাড়ি রোডের জেলা বাসদ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা বাসদ আহবায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী। লিখিত বক্তব্যে ডা. মনিষা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগ পরীক্ষার জন্য ল্যাব চালু করে করোনা রোগ নির্ণয় শুরু করা সহ ভর্তি হওয়া রোগীদের নমুনা সংগ্রহ করে দ্রæত পরীক্ষা নিশ্চিত করার দাবী জানান।
এছাড়া চলমান সংকটে সকল শ্রমজীবী, দুঃস্থ মানুষের জন্য পর্যাপ্ত রেশনিং নিশ্চিত করা, শেবাচিম হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক-নার্স ও স্বাস্থ্য কর্মীদের জন্য পিপিই সরবারহ করা ও হাসপাতালের সকল অচল আইসিইউ সচল সহ শয্যা সংখ্যা বাড়িয়ে দক্ষ জনবল নিয়োগ এবং করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে যে কোন জমায়েত রোধের দাবী জানানো হয় সংবাদ সম্মেলনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *