অনার্স ফরম পুরনে ৩ হাজার টাকা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়

Spread the love

নাগরিক রিপোর্ট
অনার্স তৃতীয় বর্ষ ফরম পূরণে এবছর ২ থেকে ৩ হাজার টাকা বৃদ্ধি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের ফরম পূরণে এমন অস্বাভাবিক ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন বিএম কলেজের শিক্ষার্থীরা। রোববার কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন পরবর্তী কলেজ অধ্যক্ষের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ৫ দফা দাবী সম্বলিত স্মারকলিপি দিয়েছে ছাত্র-ছাত্রীরা। এদিকে আজ সোমবার ফি কমানোর দাবীতে পযযাত্রা করেছে বিএম কলেজ শিক্ষার্থীরা।

রোববার মানববন্ধনকালে শিক্ষার্থীরা ফরম পূরণের ফি অযৗক্তিক ও অতিরিক্ত বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানান এবং তা যৌক্তিক পর্যায়ে কমানোর দাবি তুলে ধরেন। পরে অধ্যক্ষের কাছে দেয়া স্মারকলিপিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ৫টি দাবী তুলে ধরেন। এগুলো হচ্ছে- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম পুরনের অযৌক্তিক ও অতিরিক্ত ফি কমাতে হবে, মানোন্নয়ন ফি কমাতে হবে, পূন:নিরিক্ষন ফি কমাতে হবে, উত্তরপত্রের যথাযথ মুল্যয়ন নিশ্চিত করতে হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা খাতে সরকারি ভর্তুকি বৃদ্ধি করতে হবে।

এ প্রসঙ্গে বিএম কলেজের সমাজকর্ম তৃতীয় বর্ষের ছাত্র সাইফুল ইসলাম বলেন, গত ২৮ সেপ্টেম্বর থেকে ফরম পুরন শুরু হয়েছে। এটি চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয় এবছর নানা খাতে প্রায় ২ থেকে ৩ হাজার ফি বৃদ্ধি করেছে। তাকে দিতে হবে ৭ হাজার ১শ টাকা। বিজ্ঞান বিভাগে ৯ হাজার টাকা। যা গত বছরের তুলনায় অনেক বেশি। এতো অর্থ মেটানো সাধারন শিক্ষার্থেদের পক্ষে সম্ভব নয় বলে জানান সাইফুল।
অর্থনীতি বিভাগের ছাত্র শাহাবুদ্দিন মিয়া বলেন, আগের চেয়ে জাতীয় বিশ্ববিশ্ববিদ্যালয় ৩ হাজার টাকা ফি বাড়িয়েছে। আমরা চাই আগের প্রচলিত ফি নির্ধারিত থাক। ফি কমানো না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে। একই কথা জানিয়েছেন রাস্ট্রবিজ্ঞানের মেহেদী তানজিল, দর্শনের সুমি আক্তার।

এব্যপারে বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. শেষ মো: তাজুল ইসলাম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ফি বাড়িয়েছে। নিয়মিত ছাত্রদের ক্ষেত্রে প্রায় ২ হাজার এবং অনিয়মিত ছাত্রদের ক্ষেত্রে আরও বেশি ফি ধরা হয়েছে। শিক্ষার্থীরা তার কাছে এসে ফরমপুরনের ফি পরিশোধে তাদের কস্টের কথা জানিয়েছেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ছাত্র-ছাত্রীদের স্মারকলিপি পাঠিয়ে দিয়েছেন।