বিসিএসজিইএ: বরিশালে সভাপতি জাবের, সম্পাদক মোশারেফ

Spread the love

নাগরিক রিপোর্ট
সরকারি কলেজের শিক্ষকদের সংগঠন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন (বিসিএসজিইএ) এর বরিশাল জেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এ কমিটির সভাপতি মনোনিত হয়েছেন সরকারি বিএম কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী জাবের আহমেদ। সাধারন সম্পাদক মনোনিত হয়েছেন বরিশাল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো: মোশারেফ হোসেন।

২৩ সদস্য বিশিস্ট এ কমিটির সহ সভাপতি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যাপক মো: সোহরাব হোসেন হাওলাদার এবং টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক ড. ফোরকান মিয়া, যুগ্ন সম্পাদক সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো: আলমগীর হোসেন এবং বিএম কলেজের সহযোগী অধ্যাপক রাশেদ খান শাহীন, কোষাধ্যক্ষ হাতেম আলী কলেজের সহকারি অধ্যাপক মো: মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক সরকারি চাখার কলেজের সহকারি অধ্যাপক মো: নাজমুল হোসেন এবং আগৈলঝাড়া কলেজের সহকারি অধ্যাপক মহিউদ্দিন আলী আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিএম কলেজের সহযোগী অধ্যাপক ড. মাসুদুর রহমান,

তথ্য ওগেবেষনা সম্পাদক আলেকান্দা কলেজের সহযোগী অধ্যাপক ড. মাসুদ আলম, সমাজকল্যান সম্পাদক চাখার কলেজের সহকারি অধ্যাপক মো: হারুন অর রশিদ এবং দপ্তর সম্পাদক বিএম কলেজের সহযোগী অধ্যাপক ড. মো: বায়জীদ হোসেন সহ ১০জন সদস্য রয়েছেন।

বিসিএসজিইএ নবাগত সভাপতি অধ্যাপক কাজী জাবের আহমেদ বলেন, তাদের এ সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান বৃদ্ধি সহ শিক্ষকদের অধিকার আদায়ে কাজ করে যাবে।