নাগরিক রিপোর্ট: বরিশালের গৌরনদীতে চলমান করোনা পরিস্থিতি নিয়ে গুজব ছড়ানোর দায়ে ৬ ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার আদালতের বিচারক উপজেলা নির্বাহী ইসরাত জাহান দন্ডিত প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করেছেন। গ্রেফতারকৃতরা মঙ্গলবার রাতে মাইকং করে গুজব ছড়ায়।
দন্ডপ্রাপ্তরা হচ্ছে- গৌরনদী উপজেলার পৌর এলাকায় মো: রফিকুল ইসলাম (৩৩), মো: হাসান আল মামুন (৩৩), মো: সিরাজুল ইসলাম (৪৫), দীপালি দেবনাথ (৫৫), সালমা আক্তার (৫৫) ও আবদুল কাদের মোল্লা (২১)।
আদালত সুত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাইকিংয়ের মাধ্যমে গুজব ছড়াচ্ছিল। এমন খবরে তাদের উপরোক্ত সাস্তি প্রদান করা হয়েছে।
২০২০-০৪-০১
