নাগরিক রিপোর্ট: বরিশালে করোনা ভাইরাস প্রতিরোধে বুধবার সচেতনতা মুলক প্রচারনা ও মহড়া দিয়েছে মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)। পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশে ট্রাফিক বিভাগ এ কার্যক্রম করে।
বুধবার বেলা ১২ টায় নগরীর আমতলার মোড় বিএমপি কমিশনারের কার্যালয় থেকে এ বিশেষ মহড়া শুরু হয়ে সদর রোড, জেলখানার মোড়, নথুল্লাবাদ সহ নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।
এর আগে বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান বিএমপি কার্যালয়ের সামনে বিভিন্ন যানবাহনে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক স্টীকার সাটিয়ে দেন। এ সময় তিনি বলেন, প্রাণঘাতি মহামারী করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সচেতন হতে হবে। এ ভাইরাসের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ ঘরে থেকে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম। ডিসি ডিবি জাহাঙ্গীর হোসেন মল্লিক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জাকারিয়া রহমান, সহকারী কমিশনার ট্রাফিক(দক্ষিন) মাসুদ রানা প্রমূখ।
২০২০-০৪-০১
