বরিশাল মেডিকেলে কাল শনিবার করোনাভাইরাস পরীক্ষা

Spread the love

নাগরিক রিপোর্ট : করোনাভাইরাস পরীক্ষার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পলিমার চেইন রি-অ্যাকশন (পিসিআর) মেশিণ এসে পৌছেছে গত সোমবার। এরপর থেকে মেশিণটি স্থাপনের কাজ পুরোদমে শুরু হয়েছে। কলেজের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপন করা হচ্ছে পিসিআর মেশিণটি। শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন সমকালকে জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার থেকে শেবাচিম হাসপাতালে করোনা পরীক্ষার কাজ শুরু করা সম্ভব হবে।
শেবাচিম হাসপাতালে দায়িত্বশীল সুত্র জানায়, ভাইরাস পরীক্ষার জন্য একজন ভাইরোলজিষ্ট ও দুইজন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান প্রয়োজন। কিন্ত বরিশাল মেডিকেল কলেজে তা নেই। তবে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেছেন, ভাইরোলজি বিভাগে কর্মরত শিক্ষক এবং টেকনিশিয়ানদের দ্বারাই প্রাথমিকভাবে করোনাভাইরাস পরীক্ষার কার্যক্রম শুরু করা হবে। তারপরও বিশেষ প্রশিক্ষপ্রাপ্ত ভাইরোলজিষ্ট ও দুজন টেকনিশিয়ান দেয়ার জন্য মন্ত্রাণালয়ে আবেদন করা হয়েছে। আশাকরি শনিবারের মধ্যে চাহিদা অনুযায়ী জনবল পাওয়া যাবে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দপ্তর সুত্র জানায়, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটলে স্বাস্থ্য মন্ত্রাণালয় ঢাকার বাইরে দেশের ৭টি স্থানে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব প্রতিষ্ঠার উদ্যেগ নেয়। কিন্ত ওই ৭ স্থানের মধ্যে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল অন্তর্ভূক্ত ছিলনা। বরিশালে নানা কারনে করোনাভাইরাস বিস্তারের জন্য ঝুকিপূর্ন এলাকা উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রাণালয়ে দফায় দফায় আবেদনের পর ল্যাব স্থাপনের উদ্যেগ নেয়া হয়। ওই উদ্যেগের প্রেক্ষিতেই গত সোমবার পিসিআর মেশিণ এবং অন্যান্য যন্ত্রাংশ বরিশালে আসে।
এদিকে ল্যাব স্থাপন ও করোনা পরিস্থিতি সার্বিক প্রস্ততির বিষয়ে গত মঙ্গলবার জেলা প্রশাসকের সভাকক্ষে জেলার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব:) জাহিদ ফারুক শামিম। ওইদিন বৈঠকে প্রতিমন্ত্রী পরবর্তী তিনদিনের মধ্যে শেবাচিমে ল্যাবটি স্থাপন এবং পরীক্ষা কার্যক্রম শুরুর জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের তাগিদ দেন।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, খুলনা থেকে একটি কারিগরি দল বরিশালে এসে ল্যাবটি স্থাপনে কাজ করছে। দ্রুত গতিতে ল্যাব স্থাপনের কাজ চলছে। আজ শুক্রবারের মধ্যে স্থাপনের কার্যক্রম শেষ হবে। ল্যাবটি পরিচালনার জন্য বিশেষজ্ঞ ও দক্ষ জনবলের বিষয়ে ডা. বাকির হোসেন বলেন, মন্ত্রাণালয়ে দক্ষ জনবল চাওয়া হয়েছে। শনিবারের মধ্যে চাহিদানুযায়ী জনবল পাওয়া যাবে বলে পরিচালক আশা প্রকাশ করেন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *