নাগরিক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েক দিন ধরে ঝড়সহ বৃষ্টি হচ্ছে। শুক্রবারও দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি হতে পারে। ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে কিছু অঞ্চলে। এসব অঞ্চলের নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া কিছু অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এসব অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
২০২০-০৪-২৪
