বরিশালে ত্রানের দাবীতে ফের সড়ক অবরোধ

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল নগরীর ১ নম্বর ওয়ার্ডের শতাধিক মানুষ ত্রানের দাবীতে শুক্রবার সড়কে অবস্থান নিয়ে ফের বিক্ষোভ করেছে। পরে প্রশাসনের ত্রান দেয়ার আশ্বাসে ঘন্টাখানেক পর বিক্ষোভ প্রত্যাহার করে বাড়ি ফিরে যায় তারা।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাউনিয়ার সাধুর বটতলা এলাকার লাকুটিয়া সড়কে অবস্থান নেয় ত্রান বঞ্চিত স্থানীয় শতাধিক বাসিন্দা। তারা জানান, এর আগে ত্রানের দাবীতে তারা বিক্ষোভ করেছিলেন। তখন ত্রান পাইয়ে দেয়ার আশ্বাস দেয়া হয়েছিলো। কিন্তু তারপরও তারা এখন পর্যন্ত ত্রান পাননি।
তারা আরও জানান, লকডাউনের কারনে তারা কোনো কাজকর্ম করতে পারছেন না। ঘরের খাবারও শেষ হয়ে গেছে। এই অবস্থায় বাধ্য হয়ে আবারও ত্রানের দাবীতে সড়কে নেমেছেন তারা।
এব্যপারে ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বিশ্বাস জানান, সেখানে ১ হাজার ৯শ’ পরিবারকে ইতিমধ্যে ত্রান দেয়া হয়েছে। আবারও সড়ক অবরোধকে স্বরযন্ত্রের শামিল বলে তিনি মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *