বরিশালে দুই দফায় কালবৈশাখী ঝড়

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালে শুক্রবার ২ দফায় কালবৈশাখী ঝড় বয়ে গেছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুক্রবার দুপুর ২টায় বরিশালে ঝড় ও বৃষ্টি শুরু হয়। চলে বিকেল ৩টা পর্যন্ত। এরপর আবার বিকেল পৌনে ৬টায় ঝড় ও বৃষ্টি শুরু হয়।
বরিশাল আবহাওয়া অফিস জানায়, ঘন্টায় ৫২ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিন-পূর্ব দিকে কালবৈশাখী ঝড় বয়ে যায়। সাথে ছিলো বজ্র সহ বৃষ্টি। শুক্রবার ২১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সুত্র আরও জানায়, কালবৈশাখীর সাথে অমাবশ্যার প্রভাবে আবহাওয়ার এই পরিস্থিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *