কাল থেকে রোজা শুরু

Spread the love

নাগরিক রিপোর্ট: পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে রোজা। আজ তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হবে রোজার আনুষ্ঠানিকতা। চাঁদ দেখা যাওয়ায় আগামী ২০ মে বুধবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। তবে দেশের করোনা পরিস্থিতির কারণে তারাবীহ নামাজ পড়ায় কিছু কিছু নিয়ম বেধে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
শুক্রবার সন্ধ্যায় জামালপুর ও ময়মনসিংহে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু হয়েছে। এজন্য শনিবার থেকে বাংলাদেশে রোজা শুরু হবে এটা অনেকটা নিশ্চিত ছিল। প্রথম রোজায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেহেরির শেষ সময় শুক্রবার ভোররাত ৪টা ৫ মিনিট এবং ইফতার শনিবার সন্ধ্যা ৬টা ২৮ মিনিট। অন্যান্য মুসল্লিরা নিজ নিজ ঘরে এশা ও তারাবিহ নামাজ আদায় করবেন। সবাই ব্যক্তিগতভাবে তিলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর রহমত ও বিপদ মুক্তির প্রার্থনা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *