নাগরিক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী সেপ্টেম্বর পর্যন্ত দেশের শিক্ষাপ্রতিষ্ঠান গুলো বন্ধ থাকবে। তিনি বলেন, আমরা এখনই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলব না, কমপক্ষে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। করোনাভাইরাসের প্রার্দুভাব অব্যাহত থাকায় এই স্কুল, কলজে এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সোমবার সকালে রাজশাহী বিভাগের জেলাগুলোর সংশ্লষ্টি র্কমর্কতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন শেখ হাসিনা । এসময় প্রধানমন্ত্রী এ কথা বলনে।
প্রধানমন্ত্রী বলনে, যতদিন পর্যন্ত করোনার প্রার্দুভাব থাকবে ততদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা চালু করব।
২০২০-০৪-২৭
