বাউফলে বজ্রপাতে কৃষক নিহত

Spread the love

নাগরিক রিপোর্ট: পটুয়াখালীর বাউফল উপজেলায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে নুর হোসেন মৃধা (৫৮) নামক এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার নাজিরপুরের ছয়হিস্যা গ্রামে এ ঘটনা ঘটে ।
জানাগেছে, কৃষক নুর হোসেন মৃধা তার গোয়াল ঘরের গরু সকালে মাঠে রেখে যায় ঘাস খাওয়ার জন্যে। মঙ্গলবার দুপুরে আকাশে মেঘ ও বৃষ্টি হতে দেখে তিনি গরু আনতে মাঠে যান। এসময় বজ্রপাতে শরীর ঝলসে গিয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নুর হোসেন মৃধা তিন ছেলে এক মেয়ের জনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *