করোনায় কমেছে মৃত্যু, বেড়েছে আক্রান্তের সংখ্যা

Spread the love

নাগরিক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এতে দেশে সর্বমোট করোনায় মারা গেলেন ৫৫৯ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২৯জন। বুধবার দেশে ২২জন মৃত্যু এবং ১৫৪১জন আক্রান্ত হয়। এর ফলে করোনায় মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে নভেল করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ১৮৮টি দেশে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬ লাখ ৯০ হাজার ৯৫১ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৬১৫ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *