দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মেহেন্দিগঞ্জের তছলিম নিহত

Spread the love

নাগরিক রিপোর্ট : দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন মো. শহিদুজ্জমান তছলিম (৩৫) নামক এক যুবক। বুধবার রাত ৯টার দিকে দক্ষিণ আফ্রিকার পিক্ট্রোরিয়া শহরে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে।
তছলিম বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলরা উলানিয়া ইউনিয়নের আশা গ্রামের স্কুল শিক্ষক মরহুম আব্দুল লতিফের ছেলে। চার ভাইয়ের মধ্যে তছলিম ছিল সকলের ছোট।
নিহত তছলিমের ভাই আসাদুজামান মিলন জানান, দক্ষিণ আফ্রিকায় ফার্নিচার ব্যবসা ছিল তছলিমের। বুধবার রাতে দোকানের মালামাল কিনে তা নিতে পিকআপ ভাড়া করার জন্য সড়কের পাশে দাঁড়ায়। এসময় আফ্রিকান দুই সন্ত্রাসী এসে তাকে বন্দুক দিয়ে গুলি করে হত্যা করেছে। পরে ওই দুই বন্দুকধারী আটক হয়েছে। মিলন দাবী করেন, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী কতিপয় ব্যবসায়ীর সঙ্গে তার ভাই তছলিমের বিরোধ ছিল। এর জের ধরে আফ্রিকান সন্ত্রাসীদের ভাড়া করে তছলিমকে হত্যা করা হয়েছে।
২০০৬ সাল থেকে আফ্রিকায় অবস্থান করা তছলিমের দেশে স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে। এছাড়া দক্ষিণ আফ্রিকায় এক আফ্রিকান নারীকে বিয়ে করার পর সেখানেও তার একটি কন্যা সন্তান আছে। তার লাশ দেশে আনার চেষ্টা চলছে বলে ভাই মিলন জানিয়েছেন।
উলানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন মোল্লা জানান, তছলিম ছাত্রলীগের একজন ত্যাগী কর্মী ছিল। ২০০১ সালে চার দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর তিনি হামলা-মামলার শিকার হয়েছিল।##
রিপোর্ট- সুমন চৌধুরী
শব্দ- ১৮৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *