বেপরোয়া বাস প্রাণ কেড়ে নিল ৭ জনের

Spread the love

নাগরিক ডেস্ক : ময়মনসিংহের মুক্তাগাছায় বাস চাপায় সিএনজি অটোরিকশায় থাকা সাতজন যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস মুক্তাগাছা উপজেলার মানকোন এলাকায় ময়মনসিংহগামী একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হন।
এ ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যুর হয়। নিহতদের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

ওসি বিপ্লব কুমার বিশ্বাস আরও জানান, ঘটনার পরপরই বাস চালককে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *