‘দেশের বন্যা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে’

Spread the love

নাগরিক রিপোর্ট: পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে ১ কোটি গাছের চারা রোপনের কর্মসূচি হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ২৫ ভাগ এলাকায় বনায়ন ও সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে। এরই অংশ হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে ১০ লাখ গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২ হাজার ৫০০ কিলোমিটার দৈর্ঘ্যে এই গাছের চারা রোপন করা হচ্ছে। শুক্রবার বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের চরআইচা গ্রামে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, দেশের সার্বিক বন্যা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। উজানের দেশে এবার প্রচুর বৃষ্টি হয়েছে। সেই পানি বাংলাদেশের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে নেমে যাচ্ছে। আগামীতে বন্যার কবল থেকে মানুষের জানমাল রক্ষায় দেশের ৬৪ জেলায় ১ হাজার খাল খনন করা হচ্ছে। খাল খনন কর্মসূচির ৭০ ভাগ সম্পন্ন হয়েছে।

পরে সড়কের পাশে একটি চারা রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী মো. হারুন-অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম ও মহাপরিচালক এ এম আমিনুল হক ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

এছাড়া প্রতিমন্ত্রী বরিশাল সদর উপজেলার বেলতলা, লামছরি ও চরকাউয়া এলাকায় কীর্তনখোলা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় নদী ভাঙনরোধে দ্রæত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রæতি দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *