গৌরনদীতে ৫টি বোমা উদ্ধার, সেনাবাহিনীর চেস্টায় নিস্ক্রিয়

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের গৌরনদী উপজেলা থেকে ৫টি বোমা উদ্ধার করেছে আইনশৃংখলা বাহিনী। শনিবার ৩ ঘন্টার চেস্টায় লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের বোমা ডিসপোজাল ইউনিট বোমাগুলো নিস্ক্রিয় করেছে। পুলিশ বলেছে, কাউকে ফাঁসানোর জন্য বোমাগুলো ঘরের পিছনে পুতে রাখা হয়।
জানা গেছে, শনিবার গৌরনদী উপজেলায় খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মো. সোবাহান মৃধার বসত বাড়ি পূর্বপাশে টয়লেটের কাছে মাটির নিচে পুঁতে রাখা বালি ভর্তি একটি দধির পাতিল থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত বোমাগুলো নিস্ক্রিয় করার চেস্টা করেন বিশেষজ্ঞরা।


গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা ককটেলের বিষয়টি পুলিশকে অবহিত করে। পরে জেলা পুলিশ সুপারকে অবহিত করলে ককটেল নিষিক্রয় করার জন্য তিনি লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের খবর দেন। সেখান থেকে একটি বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে লাল কস্টেপ পেঁচানো ককটেলের বিষয়টি নিশ্চিত হয়। পরে ৩ ঘন্টার চেস্টায় ককটেল গুলো নিস্ক্রিয় করা হয়।


গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার বলেন, কাউকে ফাসাঁনোর জন্য এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাউকে আটকও করা যায়নি। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *