নাগরিক রিপোর্ট: পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, বন্যা ও জলোচ্ছাস মোকাবেলায় বিশ^ব্যাংকের আর্থিক সহযোগীতায় উপক‚লীয় এলাকায় ৩ হাজার ২৮০ কোটি টাকা ব্যয়ে ১৩৯ টি পোল্ডার নির্মানের কাজ চলছে। প্রথম পর্যায়ে ১০টি পোল্ডার নির্মানের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য পোল্ডার নির্মান করা হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শনিবার বরিশাল সদর উপজেলার চরবারিয়ার লামছড়ি এলাকায় বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, আগামী ৫ বছরের মধ্যে মোট ৩৯টি এবং পর্যায়ক্রমে বাকী পোল্ডারগুলো নির্মান করা হলে এই এলাকায় বন্যা বা জলোচ্ছাসে ক্ষয়ক্ষতি কমে আসবে এবং উপকূলীয় এলাকার মানুষ উপকৃত হবে।
পরে বরিশাল নগরীর পলাশপুর এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রেরিত ত্রাণ বিতরন করেন প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব (পরিকল্পনা) মন্টু কুমার বিশ^াস, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. হাবিবুর রহমান, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. হারুন-অর রশিদ এবং জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান প্রমূখ।
২০২০-০৮-২৯
