‘আওয়ামীলীগ বিনাভোটে ক্ষমতা আকড়ে আছে’

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালে বিএনপির যুগ্ন মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার বিনাভোটে ক্ষমতা আকড়ে আছে। এতে কোন দোষ নেই। জিয়াউর রহমান পোশাক পড়ে ক্ষমতায় এসেছেন এটাই তার বড় দোষ হয়েছে আওয়ামীলীগের কাছে। জিয়াউর রহমান পোশাক পড়ে আসলেও তিনি বাকশাল হটিয়ে বহুদলীয় শাসন ব্যবস্থা চালু করেছিলেন। এজন্যই আজ আওয়ামীলীগ দেশে রাজনীতি করার সুযোগ পাচ্ছে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বরিশাল মহানগর আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মজিবর রহমান সরোয়ার। বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন তিনি।


সভায় আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খাঁন ফারুক, রফিকুল ইসলাম রুনু সরদার, অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, মহানগর সহ সাধারন সম্পাদক আনায়ারুল হক তারিন, মুক্তিযুদ্ধা নুরুল আলম ফরিদ, যুবদলের আখতারুজ্জামান শামীম, মাসুদ হাসান মামুন, শ্রমিক দলের ফয়েজ আহমেদ খাঁন, মহানগর ছাত্রদলের রেজাউল করিম রনি, মহিলাদলের ফাতেমা-তুজ জোহরা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *