নাগরিক রিপোর্ট: বরিশালের হিজলা উপজেলায় নিঁখোজের পর জেলে জয়নাল সিকদারের (৪৭) লাশ পাওয়া গেলো মেঘনা নদীতে। এর আগে মেঘনায় দুটি স্পীডবোটের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে রাজিয়া আক্তার (১০) নামক এক শিশু।
মঙ্গলবার সকাল ৯টায় হিজলা উপজেলার পুরাতন লঞ্চঘাট সংলগ্ন মেঘনার শাখা নদী থেকে জেলো জয়নাল সিকদারের লাশ উদ্ধার করা হয়। তিনি গুয়াবাড়িয়া ইউনিয়নে বাসিন্দা ছিলেন।
হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, সোমবার দিবাগত রাত ১২টার দিকে নৌকায় একা মেঘনায় মাছ ধরতে গিয়েছিলেন জয়নাল সিকদার। এরপরই তার খোঁজ পাওয়া যাচ্ছিলনা। নদীতে সন্ধান চালিয়ে মঙ্গলবার সকাল ৯টায় মেঘনায় তার লাশ পাওয়া গেছে। ওসির ধারনা, অজ্ঞাত কোন নৌযানের ধাক্কায় নৌকা ডুবিতে জয়নালের সলিল সমাধি ঘটেছে। তবে স্থানীয় একাধিক সুত্র জানিয়েছে, একাটি যাত্রীবাহি লঞ্চ জয়নালের নৌকার ওপর দিলে তার মৃত্যু হয়।
এদিকে সোমবার রাত সাড়ে ৮টার দিকে হিজলা উপজেলার বাবুচর সংলগ্ন মেঘনার শাখা নদীতে দুটি যাত্রীবাহি স্পীডবোটের মুখোমুখি সংঘর্ষ হলে রাজিয়া আক্তার (১০) নামক একটি শিশুর মৃত্যু হয়। রাজিয়া উপজেলার মেমানিয়া ইউনিয়নের ভারইয়া এলাকার মো. বেলাল হোসেনের মেয়ে।
হিজলা থানার ওসি অসিম কুমার সিকদার জানান, শিশু রাজিয়া তার মামা মো. আব্দুল্লার সঙ্গে স্পিডবোর্টে úুরাতন হিজলা এলাকা থেকে একতা খেয়াঘটের দিকে যাচ্ছিল। বিপরিত দিক থেকে আসা অপর একটি স্পিডবোর্টের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই শিশু রাজিয়ার মৃত্যু হয়। দূর্ঘটনায় আহত স্পিডবোর্ট চালক মো. টিপু ও মো. ইউসুফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
