নাগরিক রিপোর্ট: বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মোঃ শাহবুদ্দিন খাঁন (বিপিএম) বার বলেছেন, বিএমপির কোন পুলিশ সদস্য দায়িত্বপালনে ব্যর্থতার পরিচয় দিলে তাদেরকে শাস্তির আওতায় আসতে হবে। দূর্নীতি মুক্ত থেকে নগরবাসীর দৌড়গোড়ায় বিট পুলিশিংয়ের মাধ্যমে সেবা পৌছে দেয়া হবে। বিট পুলিশ নগরীতে একটি মডেল হয়ে কাজ করবে। বৃহস্পতিবার নগরীর কোতয়ালী মডেল থানাধীন বিএম কলেজ বৈদ্যপাড়ায় বিট পুলিশিং কার্যলয় উদ্ধোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বরিশাল কোতয়ালী মডেল থানার আয়োজনে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোক্তার হোসেন এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: হানিফ, সাবেক অধ্যক্ষ স ম ইমানুল হাকিম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব প্রমূখ।
