মুলাদীতে ৪ মাস পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের মুলাদী উপজেলায় ৪ মাস পর কবর থেকে নুরজাহান বেগম (১২) নামে এক শিশুর মৃতদেহ উত্তোলন করা হয়েছে। রোববার উপজেলার সদর ইউনিয়নের দড়িচর লক্ষীপুর গ্রামের একটি কবরস্থান থেকে এ মৃতদেহ তোলা হয়। নুরজাহান বেগম দড়িচর লক্ষীপুর গ্রামের নজরুল ইসলাম শরীফের মেয়ে। তাকে গত ২ মে দাফন করা হয়েছিল।


স্থানীয় বাসিন্দারা জানান, নজরুল ইসলাম শরীফের স্ত্রী অন্যত্র চলে যাওয়ায় তার মেয়ে নুরজাহান বেগম দাদী রহিমা বেগমের কাছে থেকে লেখাপড়া করত। গত ২ মে নুরজাহানের মৃত্যু হয়। এরপর তার দাদী তড়িঘড়ি করে মৃতদেহ দাফন করেন। মৃত্যুর ৭/৮ দিন পরে মোবাইল ফোনে নজরুল ইসলাম শরীফকে মেয়ের মৃত্যুর সংবাদ দেন। এতে নজরুল ইসলামের সন্দেহ হলে তিনি বাড়ি আসেন এবং গত ১৫ জুলাই মেয়ে হত্যার অভিযোগ এনে পাশর্^বর্তি বাড়ির হৃদয় ওরফে বাবুল সরদার, বেল্লাল সরদার ও জিয়াসমিন বেগমের বিরুদ্ধে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন। আদালত মুলাদী থানাকে মামলাটি এজহার হিসেবে গ্রহনের নির্দেশ দেন।


মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দিন জানান, আদালতের নির্দেশের প্রেক্ষিতে গত ২৯ জুলাই মামলাটি মুলাদী থানায় এজহার হিসেবে রেকর্ড করা হয়। এরপর পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমানকে মামলাটি তদন্তের নির্দেশ দেয়া হয়। তদন্ত কর্মকর্তা আদালতের অনুমতি নিয়ে রোববার মৃতদেহ উত্তোলন করে ময়না তদন্তের জন্য বরিশাল মেডিকেলের মর্গে প্রেরন করেন।


মৃতদেহ উত্তোলনের সময় মুলাদী উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মো. শাহনুর জামান, মেডেকেল অফিসার ডা. মাসুম বিল্লাহ, মুলাদী ইউনিয়ন চেয়ারম্যান কামরুল আহসান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *