সোনারগাঁ টেক্সটাইল খোলার দাবীতে বরিশালে বিক্ষোভ

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল সোনারগাঁ টেক্সটাইল মিল ৭ মাস আগে নানা অযুহাতে বন্ধ করে দেয়া হয়। এরপর আর কারখানাও খুলছে না আর শ্রমকিদের বকেয়া বেতনও পরিশোধ করছে না কর্তৃপক্ষ। ফলে চরম বিপাকে পড়েছেন কারখানাটির ৫ শতাধিক শ্রমিক।


উদ্ভুত পরিস্থিতিতে বকেয়া পরিশোধ সহ কারখানা খুলে দেয়ার দাবীতে রোববার বিক্ষোভ, সমাবেশ এবং মিছিল করেছে শ্রমিকরা। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে শ্রমিক-কর্মচারীবৃন্দের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ টেক্সটাইল মিলের শ্রমিক সংগঠক বেল্লাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদের জেলা আহবায়ক ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, শ্রমিক নেতা নুরুল হক, হারুন শরীফ প্রমুখ।


সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয় চত্ত¡রে গিয়ে অবস্থান নেন শ্রমিকরা। প্রায় ১ ঘন্টা অবস্থান কর্মসূচী পালন শেষে শ্রমিকদের পক্ষ থেকে একই দাবীতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপিতে ৭ মাস ধরে বন্ধ থাকা সোঁনারগাও টেক্সটাইল মিলের শ্রমিকদের বকেয়া পারিশ্রমিক পরিশোধ সহ কারখানা খুলে দেয়ার দাবী জানানো হয়েছে।


আন্দোলনের সহযোগিতায় থাকা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী বলেন, ৭ মাস আগে সোনারগাঁ টেক্সটাইল মিল মালিক করোনার অযুহাতে মিলের কার্যক্রম স্থগিত রাখেন। এরপর আর কারখানা খোলছেনও না শ্রমিকদের আর বেতনও দিচ্ছেন না। যে কারনে চরম বিপাকে পড়েছেন সাধারন শ্রমকির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *