মা ইলিশ রক্ষায় মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা

Spread the love

নাগরিক রিপোর্ট: মা ইলিশ রক্ষায় আজ মঙ্গলবার মধ্যরাত থেকে ২২দিনের জন্য সব ধরনের মাছ নিধনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আগামী ৪ নভেম্বর পর্যন্ত চলবে এ বিধিনিষেধ। এর মধ্য দিয়েই এবারের ইলিশে মৌসুম শেষ হল। এদিকে মা ইলিশ রক্ষায় কঠোর পদক্ষেপ নিয়েছে মৎস্য অধিদপ্তর।


বরিশাল মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ পরিচালক আনিচুর রহমান তালুকদার বলেন, প্রজনন মৌসূমে মা ইলিশ রক্ষায় এবছর ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। তৃনমূল পর্যায় থেকে জেলা পর্যায় পর্যন্ত টাক্স ফোর্স গঠন করা হয়েছে। চলছে পোস্টার লিফলেট বিতরন ও সচেতনতা। বিভাগীয় কশিনার ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে ইতোমধ্যে প্রশাসন ও আইনশৃংখলাবাহিনীকে নিয়ে সভায় মা ইলিশ রক্ষায় কঠোর হতে বলা হয়েছে। জেলা প্রশাসকরাও সভা করেছেন। বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলামের সভাপতিত্বে পুলিশের সকল সদস্যকে মা ইলিশ রক্ষায় সচেস্ট হতে বলেছে। রেঞ্জ ডিআইজ সফিকুল ইসলাম বিভাগের সকল এসপিদের নিয়ে ১৪ অক্টোবর সভা করবেন। তিনি বলেন, জেলেদের ডাঙ্গায় ধরে রাখতে সরকার খাদ্য সহায়তা দেয়া হবে।


টানা এ নিষেধাজ্ঞার মধ্যেই ১ নভেম্বরের থেকে শুরু হবে জাটকা নিধনের ওপর ৮ মাসের নিষেধাজ্ঞা। একই সময়ের মধ্যে অভ্যন্তরীন নদীর ৫টি অভয়শ্রমে ২ মাস করে এবং ২৩ জুলাই থেকে ৬৫ দিন সাগরে ইলিশ আরোহন নিষিদ্ধ হবে।
সুত্রমতে, দেশের মোট ইলিশের ৬০ ভাগ আহোরিত হয় দক্ষিণাঞ্চলের নদ-নদী ও সংলগ্ন সাগর থেকে। ইলিশের ভরপুর মৌসুম ধরা হয় জুলাই থেকে অক্টোবরের মধ্যভাগ পর্যন্ত। ২০১৬ ও ১৭ সালের মৌসুমে দক্ষিণের নদ-নদীতে রেকর্ড পরিমান ইলিশ পাওয়া গিয়েছিল। এরপর দুই বছর কম ইলিশ পাওয়া গেলেও গতবছর থেকে অবস্থার উন্নতি হয়েছে।


বরিশালের মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে তারা এবার নিষেদাজ্ঞার উপর জোর দিয়েছেন। সব সেক্টরকে এ জন্য সতর্কও করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *