নাগরিক রিপোর্ট: বরিশালের সোনারগাঁও টেক্সটাইলস মিল অবিলম্বে খুলে দেওয়াসহ বকেয়া ৮ মাসের বেতন পরিশোধের দাবীতে সোমবার বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। সোনারগাঁও টেক্সটাটাইল মিলের বেকার হয়ে পড়া শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা এ বিক্ষোভ করেন। এসময় বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের সঙ্গে অংশগ্রহন করে সংহতি জানায়।
সোমবার বেলা ১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখায় বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা রুটে যানবহন চলাচল বন্ধ ছিল। তার আগে বিভিন্ন শ্রমিক সংগঠন বিক্ষোভ মিছিল করে সোনারগাঁও টেক্সটাইল মিলের সামনে জড়ো হয়।
বিক্ষোভকারীরা এক প্রর্যায়ে পুলিশের নিষেধ অমান্য সড়কের ওপর বসে পড়লে যানবহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সোনারগাঁও টেক্সটাইল মিলের দুইপাশে ৫ কিলেমিটার দীর্ঘ গাড়ির লাইন পড়ে যায়।
পরে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম মালিক পক্ষের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে শ্রমিকদের সমস্যা দ্রæত সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন।
আন্দোলনকারী শ্রমিকদের নেতৃত্বদানকারী বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী বলেন, ওসি নুরুল ইসলাম তাদেরকে আশস্ত করে জানিয়েছেন নভেম্বর মাসেই সোনারগাঁও টেক্সটাইল মিলে দুইটি ইউনিট চালু করবেন মালিক পক্ষ। পরবর্তী ডিসেম্বর মাসে পর্যায়েক্রমে সকল ইউনিট চালু এবং শ্রমিকদের বকেয়া আট মাসের বেতন পরিশোধ করা হবে।
অবরোধ চলাকালে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল জেলা কমিউনিষ্ট পার্টি সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, বাসদ আহŸায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, আখতার হোসেন শুপ্র, নৌযান শ্রমিক নেতা মাস্টার আবুল হাসেম, এমরান হাওলাদার, হারুন শরীফ, ফরহাদ হোসেন প্রমুখ।
জানা গেছে, সকাল থেকে ট্রেড ইউনিয়ন জেলা ইমারত শ্রমিক ইউনিয়ন, জাতীয় নারী শ্রমিক ইউনিয়ন কেন্দ্র, নৌযান শ্রমিক ফেডারেশন, মহানগর দোকান-কর্মচারী ইউনিয়ন, জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন, বরিশাল মহানগর ভ্যান ও ঠেলাগাড়ী শ্রমিক ইউনিয়ন ও বরিশাল মহানগর দর্জি সংগ্রাম কমিটির সদস্যরা বরিশাল নগরী থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নগরীর রুপতলীতে সোনারগাঁও টেক্সটাইল মিলের গেটের সামনে গিয়ে বিক্ষোভ ও অবরোধে অংশগ্রহন করেন।
