টাইলস শ্রমিকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবী হত্যা

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালে নির্মানাধীন একটি বহুতল ভবনের টাইলস শ্রমিক আব্দুল কুদ্দুসের (৫৫) রহস্যজনক মৃত্যু ঘটেছে। শনিবার সন্ধ্যায় নিঁখোজ হওয়ার পর রোববার সকাল ১১টার দিকে ভবনের নিচে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। আব্দুল কুদ্দুসকে হত্যার দাবী করেছেন তার স্বজনরা।
কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, নগরীর কলেজ এভিনিউর ১০ নম্বর গলিতে নির্মানাধীন একটি ৬ তলা ভবনের নিচ থেকে আব্দুল কুদ্দুসের লাশ উদ্ধার করা হয়। তিনি ওই ভবনে টাইলস শ্রমিককের কাজ করতেন।
বহুতল ওই ভবন মালিকের ভাগ্নে রাশেদ মাহমুদ অভি জানান, কুদ্দুস আগে থেকেই অসুস্থ ছিল। শনিবার সন্ধ্যা ৬টার দিকে চা খাওয়ার কথা বলে ভবনের বাইরে গিয়ে আর ফিরে আসেনি। রাত ৮টার দিকে তার সহকর্মীরা কাজ শেষে বিদায় নেন। রোববার সকাল ১১টার দিকে এক ব্যক্তি ভবনের নিচে আব্দুল কুদ্দুসের মৃতদেহ পড়ে থাকতে দেখেন।
কুদ্দুসের ভাতিজা মো. জুয়েল দাবী করেছেন, তার চাচার মৃত্যু স্বাভাবিক নয়। তাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ তাদের। এ ঘটনা তদন্ত করে বিচার দাবি করেন স্বজনরা। কুদ্দুসের বাড়ি ঝালকাঠি জেলায়। বরিশাল নগরীর পলাশপুর বস্তিতে একা থাকতেন তিনি।
এব্যপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী) মো. রাসেল জানান, প্রাথমিকভাবে তারা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছেন কুদ্দুস অসুস্থ ছিল। কুদ্দুসের ভাতিজা জুয়েলের অভিযোগ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *