ছাত্রদল সভাপতি মিঠুর পদ স্থগিত

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহফুজুল আলম মিঠুর সাংগঠনিক সকল পদ স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রদল। কেন্দ্রীয় নেতৃবৃন্দ বৃহস্পতিবার রাতে এ সিদ্ধান্ত নিয়েছেন।


ছাত্রদলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক আজিজুর রহমান সোহেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠুর বিরুদ্ধে নেয়া সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগ থাকায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।


উল্লেখ্য, বরিশালের বিভিন্ন উপজেলা ছাত্রদলের কমিটি গঠনে অর্থ বানিজ্যের অভিযোগ রয়েছে মিঠুর বিরুদ্ধে। বিবাহিত ও মাদক ব্যবসায়ীদের ছাত্রদলের পদ দেয়ার প্রভোলন দেখিয়ে তাদের কাছ থেকে টাকা অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *