নাগরিক রিপোর্ট: নতুন করে দেশে জাতীর জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য্য বিরোধী মৌলবাদী চক্রের উত্থানের প্রতিবাদে বরিশালে লাগাতার কর্মসূচির পালনের ঘোষনা দিয়েছে আওয়ামী লীগ। এ উপলক্ষে রবিবার নগরীতে জেলা ও মহানগর আ’লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বেলা সাড়ে ১১টায় নগরীর শহীদ সোহেল চত্বর সড়কস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যলয় থেকে বিশাল মিছিল বের করে আওয়ামী লীগ। এর নেতৃত্বে ছিলেন সিটি মেয়র ও নগর আ’লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। মিছিলটি নগরীর প্রাণকেন্দ্র সদর রোড হয়ে লাইনরোড, চকবাজার, নগরভবন, ফজলুল হক এ্যাভিনিউ ঘুরে দলীয় কার্যলয়ে এসে শেষ হয়।
এসময় সেখানে এক সমাবেশে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, যতদিন দেশের ভিতর মৌলবাদীরা অরজগতা সৃষ্টির পায়তারা করবে, ততদিন পর্যন্ত বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজপথে কর্মসূচি চালিয়ে যাবে। তিনি এজন্য লাগাতর কর্মসুচীর ঘোষনা দিয়ে একই দিন বিকেলে মহানগর যুবলীগের বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের উপস্থিত হওয়ার আহবান জানান।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো: ইউনুস বলেন, ৭০ সালের নির্বাচনের পূর্বে এই মৌলবাদ গোষ্টি ধর্মের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর আওয়ামী লীগের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিল। সেদিন তাদের সেই আসা পুরন হয়নি। আবারও এই স্বাধীনতা বিরোধী মৌলবাদী গোষ্ঠী নতুন করে দেশের ভিতর বঙ্গবন্ধুর ভাস্কর্য় নিয়ে অরাজগতা সৃৃষ্টি ও ষড়যন্ত্র শুরু করেছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে কোন ষড়যন্ত্র করে টলানো যাবে না।
এসময় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড, এক এম জাহাঙ্গীর, সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সাইদুর রহমান রিন্টু, আ’লীগ নেতা হাসান মাহমুদ বাবু, এ্যাড, গোলাম সরোয়ার রাজিব, প্যানেল মেয়র গাজী নঈমুল হাসান লিটু, প্যানেল মেয়র এ্যাড: রফিকুল ইসলাম খোকন, তারিক বিন ইসলাম, মোয়াজ্জেম হোসেন চুন্নু প্রমুখ।
এর পূর্বে সকাল থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যলয়ের বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করে।
এদিকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেলে যুবলীগের উদ্যোগে একই ইস্যুতে নগরীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এদিকে শনিবার রাত থেকে বরিশাল প্রেসক্লাবে স্থাপিত জাতীর জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষার করার জন্য মেট্রোপলিটন পুলিশ মোতায়েন করা হয়েছে।
