আল্লামা শফিকে হত্যার অভিযোগে মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

Spread the love

নাগরিক ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা আহমদ শফীকে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করা হযেছে। সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ৩৬ জনকে এ মামলায় অভিযুক্ত করা হয়। পুলিশ মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিকেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলাটি করেন আল্লামা আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মাঈন উদ্দীন। বাদির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলায় বাদিসহ ৬ জনকে সাক্ষী করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন।

মামলার অন্য অভিযুক্তরা হচ্ছেন- মাওলানা নাছির উদ্দিন মুনির, মীর ইদ্রিস, হাবিব উল্লাহ, আহসান উল্লাহ, আজিজুল হক ইসলামাবাদী, জাকারিয়া নোমান ফয়েজী, নুরুজ্জামানসহ ৩৬ জন।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা আহমদ শফী মারা যান। এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

শারীরিক অবস্থার অবনতি হলে এদিন বিকেলে তাকে ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনিমানী, আব্দুল মতিন, মো. শহীদুল্লাহ।
বুধবার সকালে চট্টগ্রামে আল্লামাা শাহ আহমদ শফীর জীবনকর্ম, অবদান শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব আল্লামা মুফতি ফয়জুল্লাহ অভিযোগ করেন, আহম্মদ শফীর মৃত্যু স্বাভাবিক নয়। এরপরই বৃহস্পতিবার এই মামলাটি দায়ের হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *