করোনায় স্বাবলম্বী হতে ৩৫ দরিদ্রকে ভ্যান

Spread the love

নাগরিক রিপোর্ট: প্রাণঘাতী করোনায় হতদরিদ্র জনগনকে স্ব-নির্ভর করার লক্ষ্যে ৩৫জনকে সরকারি-বেসরকারী উদ্যোগে বিনামুল্যে ভ্যান বিতরন করা হয়েছে। একই সাথে তাদের প্রত্যেকের হাতে শীত কাপড়, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার তুলে দেয়া হয়।


মুজিব বর্ষ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন চত্তরে আয়োজিত এক অনুষ্ঠানে হতদরিদ্রদের হাতে ভ্যান সহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনসমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার।


জানা গেছে, স্বাবলম্বী হতে প্রদান করা ৩৫টি ভ্যানের মধ্যে ১৫টি সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক এবং ২০টি ভ্যান দেয়া হয়েছে উন্নয়ন সংস্থারগুলোর আর্থিক সহায়তায় প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *