দার্শনিক আরজ আলীর জন্মবার্ষিকী, বরিশালে আলোচনা

Spread the love

নাগরিক রিপোর্ট: ‘শিকল ছিঁড়ে এসো গণ মানুষের ভিড়ে’- এই শ্লোগান নিয়ে মানবতাবাদী ও স্ব-শিক্ষিত চারন দার্শনিক আরজ আলী মাতুব্বরের ১২০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগরীর অশি^নী কুমার টাউন হলে নাট্য নিকেতন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

গণ নাট্য সংস্থার আয়োজনে অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে সভায় চারন দার্শনিক আরজ আলী মাতুব্বরকে নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা মকবুল আকন, প্রফেসর মাহাবুব-উল-আলম, অধ্যাপক জলিলুর রহমান, অধ্যাপক লুৎফে আলম, অধ্যাক্ষ আমিনুর রহমান খোকন, লেখক আঃ মন্নান, অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, অধ্যাপক বিরেন্দ নাথ রায়, শামিম মাতুব্বর (নাতি), কাজী এনায়েত হোসেন শিবলু, এ্যাড, অসিম বাড়ৈ, কবি জামাল আজাদ, মাস্টার নুরুল ইসলাম প্রমুখ।

২ Comments

  1. Your devotion and enthusiasm truly stand out in every paragraph you write. It’s truly inspiring.

  2. I never think about this topic from this perspective before. Your unique point of view is invigorating.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *