নাগরিক রিপোর্ট: পর্যটনকেন্দ্র কুয়াকাটা পৌর নির্বাচনে বৃহস্পতিবার দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনার পর নির্বাচনী পরিবেশ সুষ্ঠ রাখতে শুক্রবার প্রার্থীদের নিয়ে মতবিনিময় করেছেন পটুয়াখালী নির্বাচন কর্মকর্তা ও কুয়াকাটা পৌর নির্বাচনে রিটার্নিং অফিসার জিয়াউর রহমান খলিফা। এসময় প্রার্থীরা নির্বাচনী এলাকাকে বহিরাগতমুক্ত করার দাবী জানান।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নৌকার মেয়র প্রার্থী আ: বারেক মোল্লা, স্বতন্ত্র মেয়র প্রার্থী আনোয়ার হোসেন হাওলারসহ মোট ৪জন মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীগন।
সভায় প্রার্থীরা নির্বাচনী এলাকাকে বহিরাহতমুক্ত করার দাবী জানিয়ে বলেন, বহিরাগতরাই কুয়াকাটায় এসে সহিংসতা করছে। রিটার্নিং অফিসার জিয়াউর রহমান খলিফা প্রার্থীদের এ দাবীর প্রতি একাত্বতা পোষন করে জানান, শিগগিরই কুয়াকাটাকে বহিরাগত মুক্ত করা হবে। তিনি এসময় ইভিএম পদ্বতিতে ভোট প্রদানের কৌশল প্রার্থীদের বলে দেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার পর্যটনকেন্দ্র কুয়াকাটা পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জনকে হাসপাতালে নেওয়া হয়। স্বতন্ত্র প্রার্থীর সমর্থদের পোস্টার লাগাতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।
