নাগরিক রিপোর্ট: বরগুনায় দায়িত্বপালনকালে রিফাত হত্যা মামলায় পেশাদারিত্বের দিক থেকে সফল হলেও নাগরিক হিসেবে সফল হতে পারিনি। এই মামলায় অনেকের সাজা হয়েছে, অনেক পরিবার বিপদগ্রস্থ হয়েছে। সমাজে এরকম ঘটনা যাতে আর না ঘটে সেদিকে সবাইকে সচেতন হতে হবে। বুধবার নবনিযুক্ত বরিশাল জেলা পুলিশ সুপার মো: মারুফ হোসেন পিপিএম এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। পুলিশ সুপার মারুফ হোসেন এর আগে বরগুনায় দায়িত্ব পালন করে ব্যাপক আলোচিত হন।
বরিশাল পুলিশ লাইন্স মিলনায়তনে দুপুরে গনমাধ্যমকর্মীদের সাথে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় পুলিশ সুপার মো: মারুফ হোসেন পিপিএম আরও বলেন, বিচার বিবেচনা করে পুলিশকে কাজ করতে হয়। তাৎক্ষনিক তথ্য দিতে পুলিশের সীমাবদ্ধতা রয়েছে। উদাহরন হিসেবে তিনি বলেন, ধর্ষন মামলায় এখন মৃত্যুদন্ড হচ্ছে। যে কারনে এধরনের মামলা নিতে হলে অনেক চিন্তা ভাবনা করতে হয়। কেন না থানা পুলিশকে সামান্য ভুলে জবাবদেহিতায় পড়তে হয়।
তিনি গনমাধ্যমকর্মীদেরকে পুলিশের সহকর্মী হিসেবে অবহিত করে বলেন, আমাদের মত সাংবাদিকদেরও অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়। পুলিশের তো অস্ত্র আছে, সাংবাদিকদের তো তাও নেই। তিনি এসময় পুলিশের প্রতি আস্থার রাখার জন্য সাংবাদিকদের আহবান জানিয়ে বলেন, তথ্য পেতে ২৪ ঘন্টার মধ্যে ফেসবুক গ্রæপ খোলা হবে। তাকে মোবাইল ফোনে ২৪ ঘন্টা পাওয়া যাবে। সাংবাদিকদের জন্য জেলা পুলিশের দপ্তর সব সময় সহযোগিতায় এগিয়ে আসবে বলেও প্রতিশ্রæতি দেন নব নিযুক্ত পুলিশ সুপার মো: মারুফ হোসেন।
মতবিনিময় সভায় গনমাধ্যম কর্মীরা তথ্য পেতে থানা পুলিশের অসহযোগিতা, জেলা পুলিশকে সাংবাদিক বান্ধব হিসেবে গড়ে তোলা এবং বিটি পুলিশিং কে আরও গতিশীল করে জনগনের সেবায় কাজে লাগানোর আহবান জানান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হক, বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন, নবনির্বাচিত সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল মেেেট্রাপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, রিপোটার্স ইউনিটি সভাপতি সুশান্ত ঘোষ, বাংলাদেশ প্রতিদিনের বরিশাল প্রতিনিধি রাহাত খান, আলোকিত বাংলাদেশের বরিশাল ব্যুরো চীফ খান রফিক প্রমূখ।
