গৌরনদী ও মেহেন্দীগঞ্জ: ভোটের মাঠে বহিরাগতের আনাগোনা

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল জেলার দুই গুরুত্বপূর্ন পৌরসভা গৌরনদী ও মেহেন্দীগঞ্জে আজ শনিবার ভোট। সংঘাতের কারনে এরই মধ্যে দুটি পৌর এলাকার অধিকাংশ কেন্দ্র ঝুকিপূর্ন হিসেব চিহিৃত করা হয়েছে। এর মধ্যে গৌরনদীর নির্বাচনী এলাকায় একাধিকবার সংঘাতের ঘটনা ঘটেছে। মেহেন্দীগঞ্জে একজনের মৃত্যুও হয়েছে। অভিযোগ উঠেছে, বহিরাগতের আনাগোনা বাড়ছে গৌরনদী ও মেহেন্দীগঞ্জের নির্বাচনী এলাকায়।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো: তৌহিদুজ্জামান বলেন, এ পৌরসভায় ভোটার প্রায় সাড়ে ৩৩ হাজার। এখানকার ১৪টি কেন্দ্রে বুথ ৯৬টি। প্রতি কেন্দ্রে ৭জন পুলিশ ও ৯জন আনসার থাকবে। ইতোমধ্যে ঝুকিপূর্ন ১২টি কেন্দ্র চিহিৃত করা গেছে। এর মধ্যে অধিক ঝুকিপূর্ন ৫টি। এগুলো হচ্ছে ১, ২, ৫, ৬, ৭ নাম্বার ওয়ার্ড। তিনি বলেন, নির্বাচনী মাঠে একজন করে ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ৯টি মোবাইল টিম থাকবে। মোতায়েন করা হয়েছে র‌্যাব, পুলিশ ও এক প্লাটুন বিজিবি।

স্থানীয় ভোটারদের তথ্যমতে, ইতোমধ্যে বিভিন্ন ওয়ার্ডে বহিরাগত অবস্থান করছে। তাদের ভোজের জন্য ওয়ার্ডে ওয়ার্ডে চলছে প্রস্তুতি। সুত্র জানায় গৌরনদীর বাসিন্দা জেলা আ’লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। তার এ নির্বাচনী আসনে আ’লীগের পৌর মেয়র প্রার্থী হারিছুর রহমান হারিছ। তিনি এমপি হাসানাতের ঘনিষ্ঠ সহচর হিসেবে ওই অঞ্চলে পরিচিত।

অবশ্য বিএনপির মেয়র প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নান অভিযোগ করেছেন, তার নেতাকর্মীদের হুমকিধামকি দিচ্ছে প্রতিপক্ষরা। এমনকি তাকে কোন প্রচার করতে দেয়নি। নির্বাচনী এলাকায় বহিরাগতরা অবস্থান করছে। রিটার্নিং কর্মকর্তাকে এসব অভিযোগ লিখিত জানালেও কোন ব্যবস্থা নেয়নি।

এসব অভিযোগ অস্বীকার করে আ’লীগের মেয়র প্রার্থী হারিছুর রহমান হারিছ সাংবাদিকদের জানিয়েছেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ন রয়েছে।

শুক্রবার পৌরসভার ১৪টি ভোট কেন্দ্রে নির্বাচনী মালামাল পাঠানো হয়েছে। এ সময় রিটার্নিং অফিসার মোহাম্মদ নুরুল আলম, সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো: মিজানুর রহমান তালুকদার উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে সহকারি রিটার্নিং অফিসার মো: মিজানুর রহমান তালুকদার বলেন, নির্বাচন সুষ্ঠ করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

এদিকে মেঘনা ঘেরা মেহেন্দীগঞ্জে বৃহস্পতিার থেকে বহিরাগতদের আনাগোনা দেখা দিয়েছে। এখানকার ৯টি কেন্দ্রের মধ্যে ৫টি ঝ্্ুঁকিপূর্ন। এগুলো হচ্ছে- পাতারহাট সিনিয়র মাদ্রাসা, আরসি কলেজ, আদর্শ বালিকা বিদ্যালয়, মহিলা কলেজ ও বদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। ইতেমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে আফসার নামের আওয়ামীলীগের এক কর্মী খুন হলেও থেমে নেই ক্ষমতাশীল দলের আন্ত:কোন্দল। ভোটাররা আশংকা করছেন যে কোন সময় সংঘাত দেখা দিতে পারে।

এর কারন হিসেবে জানা গেছে, মেহেন্দীগঞ্জে পৌর নির্বাচনে স্থানীয় সাংসদ পংকজ নাথকে গুরুত্ব না দিয়েই আ’লীগ তার প্রার্থী কামাল উদ্দিন খানকে নিয়ে লড়ছে। গত ক’দিনে আ’লীগের পথসভা কিংবা প্রচারনায়ও দেখা যায়নি দলীয় এমপি পংকজকে। বরং পথসভায় আ’লীগ নেতারা এমপি পংকজকে ইঙ্গিত করে নানা মন্তব্য করেছেন। এসব কারনে এমপি অনুসারীরা এবারের পৌর নির্বাচনে কেবল কয়েকজন কাউন্সিলর প্রার্থীকে নিয়েই ব্যস্ত বলে স্থানীয় সুত্র জানায়।

আওয়ামীলীগের নৌকা প্রতীকে কামাল উদ্দীন খান মনে করেন সুষ্ঠ নির্বাচনে তার বিজয় নিশ্চিত। অপরদিকে বিএনপির প্রার্থী জিয়া উদ্দিন সুজন সুষ্ঠ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, ‘নির্বাচন কি হবে!’

মেহেন্দীগঞ্জের নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে সহকারী রিটার্নিং কর্মকর্তা জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদী পৌছে দেয়া হয়েছে। ভোট কেন্দ্র ও এর আসপাশে আইনশৃংখলাবাহিনী এবং মোবাইল টিম দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *