মির্জাগঞ্জে শিক্ষক হত্যাকারীদের শাস্তি দাবীতে মানববন্ধন

Spread the love

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে মাদ্রাসা শিক্ষকের হত্যাকান্ডের বিচার দাবিতে রবিবার বিকালে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন মির্জাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সুবিদখালী বাজারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ছাড়াও বিভিন্ন শ্রেনী-পেশার শতাধিক লোক উপস্থিত ছিলেন।

মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী ছালেহিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক আঃ মান্নান মুজাহিদী ৪ ঠা ফ্রেবুয়ারি জমি-জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মৃত্যুবরন করেন।
আরবি প্রভাষক আঃ মান্নান মুজাহিদী হত্যাকান্ডের সাথে জড়িত খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন মির্জাগঞ্জ উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সহ-সভাপতি মাওলানা নাজমুল হুদা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালে খাইরুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক সাঈদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল হক,

সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সত্তার মাহমুদী,দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, পশ্চিম সুবিদখালী ছালেহিয়া আলিম মাদ্রাসার সভাপতি ইসমাইল হোসেন মৃধা, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ওবায়দুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মুজাহিদি ছিলেন মানুষ গড়ার একজন কারিগর। তার উপরে যারা হামলা চালিয়েছে তারা চিহ্নিত সন্ত্রাসী। মানুষ গড়ার কারিগর প্রভাষক আঃ মান্নান মুজাহিদী হত্যাকান্ডের সাথে জড়িত খুনীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান শিক্ষক নেতৃবৃন্দ।


উল্লেখ্য, এ হত্যাকান্ডের ঘটনায় মরহুমের বড় ছেলে বাদী হয়ে ১২ জনকে আসামী করে ঘটনার দিন মির্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হলেও বাকি ১০ আসামীকে দ্রত গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূরক শাস্তির জন্য সমাবেশে জোরদাবী জানান শিক্ষকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *