নাগরিক রিপোর্ট:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন সর্বস্তরের মানুষ। রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে রাস্ট্রের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পন করেন বরিশাল বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার।
এর পরপরই শহীদ বেদীতে শ্রোদ্ধা জানান বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল রেঞ্জ ডিআইজি মো: শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান বিপিএম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আব্দুর রাজ্জাক, জেলা প্রশাস জসীম উদ্দীন হায়দার প্রমূখ।
স্বাস্থ্য বিধি অনুসরন করে পুস্পার্ঘ্য অর্পন করেন জেলা ও মহানগর আ’লীগ নেতৃবৃন্দ। বরিশাল দক্ষিন জেলা বিএনপি একুশের প্রথম প্রহরে এবং মহানগর বিএনপি সকাল সাড়ে ৯টায় শহীদ বেদীতে শ্রোদ্ধা জানান। রবিবার ভোর থেকে সর্বস্তরের মানুষ শহীদ মিনারে আসেন শ্রোদ্ধা জানাতে।
