প্রধানমন্ত্রীর উপহার ঘরের পিলার ভাংচুর, ইউপি সদস্য সহ ৫ জন কারাগারে

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের বানারীপাড়ায় মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার নির্মানাধীন ঘরের পিলার ভাঙ্গার অভিযোগে ৫জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত নির্মান কাজের সাব ঠিকাদার রাম প্রসাদ মন্ডল ও স্থানীয় ইউপি সদস্য দিপু দত্তসহ ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। প্রসঙ্গত, উপজেলার চাখার সাকরাল গ্রামে আশ্রায়ন প্রকল্পের আওতায় ৬৫টি গৃহনির্মান করা হচ্ছে। গত ২১ ফেব্রæয়ারী ১২টি গৃহের ২৬টি পিলার ভেঙ্গে ফেলে দুর্বিত্তরা।

বানারীপাড়া থানা পুলিশ সুত্রে জানা গেছে, পুলিশী অভিযানে রোববার থেকে চাখার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য দিপু দত্ত (৪৭), আশ্রায়ন নির্মান কাজের সাব-ঠিকাদার রাম প্রসাদ মন্ডল (৩৩), নির্মান শ্রমিক সর্দার ইমরান সিকদার (২৭), শ্রমিক মো. সাদিক শেখ (৩২) ও মো. মিশকাত মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ সুত্রে জানা গেছে, নারীঘটিত ঘটনায় এক শ্রমিককে মারধর করায় স্থানীয় যুবক সুমন কাজীকে শায়েস্তা করতে নির্মান শ্রমিকরা ঘরের পিলাগুলো ভেঙ্গেছে। এর পরিকল্পনায় ছিলেন চাখার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য দিপু দত্ত।

বরিশাল জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সোমবার শেষ বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন, বানারীপাড়ায় একদল দুবৃর্ত্ত প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প-২ এর নির্মানাধীন ঘরের ২৬টি পিলার ও ১টি ঘরের দেয়ালের আংশিক ভেঙ্গে ফেলেছে। পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে তারা পিলার ও ঘরের দেয়াল ভাঙ্গার কথা স্বীকার করেছে বলে জানান।

জানা গেছে, রাম প্রসাদ মন্ডল ও ইমরান সিকদার পুরো ঘটনার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। তাদের দেয়া তথ্যনুযায়ী, আশ্রায়ন নির্মান কাজের শ্রমিকদের রান্নার জন্য নিযুক্ত এক নারীর সঙ্গে প্রধান রাজমিস্ত্রী এমদাদের সঙ্গে অনৈতিক সম্পর্ক ছিল। ঘটনার দুই দিন আগে রাতে স্থানীয় যুবক সুমন কাজী একটি বাগানের মধ্যে ওই নারীসহ এমদাদকে হাতেনাতে আটক ও মারধর করে।

ওই ঘটনায় সুমনকে শায়েস্তা করার জন্য নির্মানাধীন ঘরের পিলার ভেঙ্গে তাকে ফাঁসানোর পরিকল্পনা করে দিপু দত্ত। তার পরিকল্পনায় সাব ঠিকাদার রাম প্রসাদ মন্ডলের নির্দেশে ২১ ফেব্রæয়ারী দিবাগত গভীর রাতে ২৬টি পিলার ও একটি ঘরের দেয়ালের আংশিক ফেলে গ্রেফতার হওয়া অপর ৩ শ্রমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *