পরিবেশ রক্ষায় উপকূলে বনায়ন সৃস্টির আহবান

Spread the love

নাগরিক রিপোর্ট:
পরিবেশ রক্ষায় সবুজকে মুখে না নিয়ে অন্তরে ধারন করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ নানাভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। উপকূলীয় এলাকা বরিশালও এতে হুমকির মুখে। এই পরিবেশ রক্ষায় উপকূলে গাছ লাগিয়ে বনায়ন সৃস্টি করতে হবে। এসময় বক্তরা নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহারেরও আহবান জানান।

শনিবার বরিশালে পরিবেশ বিপর্যয় রোধে করনীয় শীর্ষক আলোচনা সভায় বক্তরা এসব কথা বলেন। সবুজ আন্দোলন বরিশাল জেলা শাখার উদ্যোগে বেলা সাড়ে ১১টায় নগরীর ত্রিশ গোডাউনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার।


সবুজ আন্দোলন বরিশাল জেলা শাখার সভাপতি সভাপতি রিয়াদুল আহাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া এবং প্রধান আলোচক ছিলেন ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ।


মতবিনিময় সভায় রিয়াদুল আহাসানকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম শামিমকে সাধারন সম্পাদক করে ৩৬ সদস্য বিশিস্ট সবুজ আন্দোলন বরিশাল জেলা কমিটি ঘোষানা করা হয়েছে।


এর আগে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতন করেন সবুজ আন্দোলনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *