বরিশালে মাদক ব্যবসায়ী সন্দেহে যুবককে নির্যাতনের ভিডিও ফাঁস

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কার্যালয়ে মাদক ব্যবসায়ী সন্দেহে এক যুবককে নির্যাতনের ভয়াবহ ভিডিও চিত্র ফাঁস করা হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করে করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। ভ‚ক্তভোগী যুবকের নাম মারুফ সিকদার। তিনি নগরীর কাউনিয়া বেগের বাড়ির এলাকার বাসিন্দা।

ভিডিও চিত্রে দেখা যায়- হাতে হাতকড়া পড়িয়ে নিজ কক্ষে এক যুবককে বেধড়ক পেটাচ্ছেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আবদুল মালেক। এসময় ওই যুবকের চিৎকার-আর্তনাদ করেও তার নির্যাতন থেকে মুক্তি পায়নি। মারধরের এক পর্যায়ে যুবকের মাথা পা দিয়ে চেপে কয়েক দফা পেটানো হয়। এসময় যুবকের হাতকড়া খুলে তার হাতে ইয়াবা দিয়ে নেয়া হয় স্বীকারোক্তি। নির্যাতনের শিকার ওই যুবক পানি পান করতে চাইলেও তা দেয়া হয়নি।

নির্যাতিত যুবকের পিতা বাদশা জানান, আবদুল মালেকের বিরুদ্ধে কথা বললে আমার ছেলেকে ধরে আবার নতুন একটা মামলা দায়ের করবে। আমি গরিব মানুষ। তাই ঝামেলায় যেতে চাইনা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আবদুল মালেক এবিষয়ে কোন কথা বলতে রাজি হননি।

অধিদফতরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু বলেন, এঘটনা সঠিক নয়। আমরা শুধু মামলা দায়ের, আদালতে প্রেরণ ও স্বাক্ষী প্রদান করে থাকি।

প্রসঙ্গত, মারুফ সিকদারকে গত বছরের সেপ্টেম্বর মাসেও ধরে নিয়ে যান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আবদুল মালেক। নির্যাতনের পর তার বিরুদ্ধে দায়ের করা হয় মামলা। এই ঘটনায় ১৯ দিন জেলও খেটেছে মারুফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *