নাগরিক রিপোর্ট:
বরিশালে ৪০ কেজি জেলিযুক্ত চিংড়িসহ ২ জনকে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হোসের দস্তগির মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছে- নগরীর পোর্টরোড এলাকার বাসিন্দা ট্রাক চালক আবদুল আজিজ ও হেলপার নাহিদ হোসেন।
মঙ্গলবার ভোরে নগরীর পোর্ট রোডে নৌ-পুলিশ ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এই চিংড়ি জব্দ করা হয়। এসময় অভিযুক্তদের ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
বরিশাল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় সন্যামত জানান, সাতক্ষীরা থেকে বরিশালের বাজারে বিক্রির জন্য ট্রাকযোগে জেলিযুক্ত চিংড়ি আনা হয়েছিলো। অভিযান চালিয়ে চিংড়ি ও ট্রাক জব্দ করা হয়েছে।
