শিশুকে পেটানোর মামলায় সেই শিক্ষক কারাগারে

Spread the love

নাগরিক ডেস্ক:
চট্টগ্রামের হাটহাজারীর একটি মাদ্রাসায় আট বছর বয়সী এক ছাত্রকে বেধড়ক পেটানোর মামলায় গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক মাওলানা মো. ইয়াহিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদা শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে শিশু নির্যাতনের ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, ১৪ মার্চের মধ্যে হাইকোর্ট তা প্রতিবেদন আকারে জানাতে বলেছেন।

রাষ্ট্রপক্ষ বিষয়টি আদালতের নজরে আনলে আজ বিচারপতি নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির বলেন, গ্রেপ্তার হওয়া মাদ্রাসাশিক্ষককে আজ আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *