নাগরিক ডেস্ক:
আগামী ২৯ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। রোববার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।
সভা শেষে জানানো হয়, দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল সোমবার রজব মাসের ৩০দিন পূর্ণ হচ্ছে। সেই হিসেবে আগামী ২৯ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
