বরিশালে হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ

Spread the love

নাগরিক রিপোর্ট:
সুনামগঞ্জের শাল্লায় হিন্দুসম্প্রদায়ের বসতবাড়ী ও মন্দিরে হামলা-লুটপাট এবং নির্যাতনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ করেছে হিন্দু বৌদ্ধ খ্ষ্টৃান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ। বৃহস্পতিবার বিকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচী পালন করা হয়।

সংগঠনের নেতৃবৃন্দ শাল্লায় হামলাকারীদের বিচারের দাবী জানিয়ে অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।


মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি তমাল মালাকারের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট দিলীপ কুমার ঘোষ, মহানগরের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার দত্ত, বীর মুক্তিযোদ্ধা

অমর কুমার পুশিলাল, বীর মুক্তিযোদ্ধা মুকুল চন্দ্র মুখার্জী, চঞ্চল দাস পাপ্পা, হিন্দু বৌদ্ধ খৃষ্ঠান ঐক্য পরিষদের জয়ন্ত কুমার দাস, চন্দন কুমার দাস, খোকন কুমার দাস, কমল দাশ শুভ, সঞ্জীব সিংহ বর্মন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *