নাগরিক রিপোর্ট:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা স্কুল ও কলেজকে পরিক্ষা কেন্দ্র করার দাবিতে বরিশাল শিক্ষার্বোড চেয়ারম্যানের নিকট স্মারকলিপি দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল শিক্ষাবোর্ড কম্পাউন্ডে বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস এর মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিচুর রহমান, সাবেক চেয়ারম্যান সামসুল আলম ফকির, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাড়ি, সংরক্ষিত সদস্য মমতাজ বেগম প্রমুখ।
