নাগরিক ডেস্ক:
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শাহেদ আহমেদ চৌধুরী মঙ্গলবার কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার (এসি) হিসাবে যোগদান করেছেন। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন সেক্টরে দক্ষতার, বুদ্ধিমত্তা ও সাহসিকতা সাথে দায়িত্বপালন করেছেন।
জানা গেছে, সহকারী পুলিশ কমিশনার শাহেদ আহমেদ চৌধুরী ৩৫ তম বিসিএস ব্যাচের একজন সদস্য। তিনি ২০১৮ সালের ১০ ডিসেম্বর বরিশাল মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন। ২০১৯ সালেল ২ জানুয়ারি সহকারি পুলিশ কমিশনার (এস্টেট) এর নতুন দায়িত্ব পান তিনি।
এরপর সততা ও নিষ্ঠার জন্য ১৯ সালের ২৫ মে শাহেদ আহমেদ চৌধুরী সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার), অতিরিক্ত দায়িত্ব সহকারী পুলিশ কমিশনার (বন্দর) হিসেবে দায়িত্ব পালন করেন। আবার সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি) প্রশিক্ষন জনিত কারণে বাহিরে থাকলে তিনমাস সে দায়িত্বও পালন করেন তিনি।
এই চৌকশ অফিসার যোগদান করার পর থেকে বিভিন্ন চাঞ্চল্যকর ও ক্লু-লেস মামলার তদন্ত কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন এবং অজ্ঞাতনামা এজাহারনামীয় ও ঘটনার সাথে সম্পৃক্ত আসামীদের গ্রেফতার করেন।
এসব প্রসঙ্গে কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার (এসি) শাহেদ আহমেদ চৌধুরী বলেন, মাদক নিয়ন্ত্রন করা তার প্রথম কাজ হবে। কোতয়ালী থানা এলাকার সকল ওয়ার্ড ও ইউনিয়নে কমিউনিটি পুলিশিং এর কমিটি গঠন পূর্বক কমিটির সদস্যদের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাও করা হবে।
