নাগরিক রিপোর্ট:
বরিশালে করোনা পরিস্থিতিতে নিষেধাজ্ঞার সময়কালীন সরকারি তথ্য ও সেবা ৩৩৩ এ ফোন করা ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ৫০০ ব্যক্তিকে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
একইসঙ্গে ওই সময় বরিশাল-৫ (সদর) আসনের সাংসদ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র মানুষের মাঝেও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, এনডিসি মো. নাজমুল হুদা, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু প্রমুখ।
প্রসঙ্গত, ত্রাণের প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, সেমাইসহ সাড়ে ১৬ কেজি ওজনের খাদ্য সামগ্রী রয়েছে।
