বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না

Spread the love

নাগরকি ডস্কে:
বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি) কমিশনার শাহাবুদ্দিন খান বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের উদ্দেশে বলেছেন, ‘আপনি যে-ই হোন না কেন, এমন কোন কাজ করতে পারবেন না যার দ্বারা সমাজে বিশৃঙ্খলার কারণ বা অন্যের শান্তি বিঘœ হয়। জনসাধারণের শান্তি রক্ষার্থে এমন কোন কাজ বরদাস্ত করবে না বিএমপি। রবিবার নগরীর কোতোয়ালি মডেল থানা চত্বরে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


তিনি আরো বলেন, ওপেন হাউজ ডে অনুষ্ঠানে আমরা ভুক্তভোগীর কথা শুনি, সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ গ্রহণ করি। পাশাপাশি কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা গুরুত্ব সহকারে শুনে যথাযথ তদন্ত শেষে গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করে থাকি। তাই সমাজের শান্তি রক্ষায় সুনির্দিষ্ট তথ্য নিয়ে নাগরিকদের অংশগ্রহণ কামনা করেন তিনি।


অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোকতার হোসেন, সহকারী পুলিশ কমিশনার মোঃ ইব্রাহীম, কোতয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলামসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *