করোনায় টিকায় প্রবাসীরা অগ্রাধিকার পাবেন

Spread the love

নাগরিক রিপোর্ট : বি‌দেশগামী প্রবাসী কর্মীরা অগ্রা‌ধিকার ভি‌ত্তি‌তে ক‌রোনার টিকা পা‌বেন। বৃহস্প‌তিবার স্বাস্থ‌্য অ‌ধিদপ্ত‌রের সম্প্রসা‌রিত টিকাদান কর্মসূ‌চি এ সংক্রান্ত প‌রিপত্র জা‌রি ক‌রে‌ছে।

পৃথক বিজ্ঞ‌প্তি‌তে প্রবাসী কল‌্যাণ মন্ত্রণালয় জা‌নি‌য়ে‌ছে, স্বাস্থ্য অধিদপ্তর ভ্যাক্সিনের উদ্দিষ্ট জনগোষ্ঠীর তালিকায় বিদেশগামী কর্মীদের অন্তর্ভুক্ত করেছে। বিদেশগামী কর্মীদের এ তালিকায় অন্তর্ভুক্ত করায় সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ এমপি। বিদেশগামী কর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দি‌তে অনু‌রোধ জা‌নি‌য়ে‌ গত বুধবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের স‌ঙ্গে বৈঠক করেন প্রবাসী কল‌্যাণমন্ত্রী।

ক‌রোনার ভ‌্যাক্সিন না নেওয়া থাকায়‌ বাংলা‌দে‌শি কর্মী‌দের বি‌দেশের কর্মস্থ‌লে গি‌য়ে প্রা‌তিষ্ঠা‌নিক কোয়া‌রেন্টাই‌নে থাক‌তে হ‌চ্ছে। এ‌তে কর্মী‌দের বিপুল খরচ হ‌চ্ছে। শুধু সৌ‌দি আর‌বে সাত‌দিন হো‌টে‌লে কোয়া‌রেন্টাই‌নে থাক‌তে ৬০ থে‌কে ৭০ হাজার টাকা লাগ‌ছে কর্মী প্রতি। এর ম‌ধ্যে ২৫ হাজার টাকা সরকার ভর্তু‌কি বাবদ দি‌চ্ছে। বা‌কিটা কর্মীর প‌কেট থে‌কে যা‌চ্ছে। মধ‌্যপ্রা‌চ্যের অন‌্যান‌্য দে‌শেও বাধ‌্যতামূলক কোয়া‌রেন্টাই‌নে থাকতে কর্মী‌দের প‌কেট খা‌লি হ‌চ্ছে। সে সসব দে‌শের ক্ষে‌ত্রে ভর্তু‌কি দি‌চ্ছে না। পু‌রো টাকাই কর্মীর ব‌্যয় হ‌চ্ছে। অথচ দুই ডোজ ক‌রোনা টিকা নেওয়া থাক‌লে সৌ‌দিসহ অ‌নেক দে‌শেই প্রা‌তিষ্ঠা‌নিক কেয়ো‌রেন্টাই‌নে থাকার বাধ‌্যবাধকতা নেই। অর্থাৎ টিকা নেওয়া থাক‌লে কো‌য়া‌রেন্টাই‌নের বাড়‌তি খরচ হ‌বে না।

প্রবাসী কল‌্যাণ মন্ত্রণাল‌য়ের হিসা‌বে ১৩ জুন পর্যন্ত চল‌তি বছ‌রে দুই লাখ ১৩ হাজার কর্মী বি‌দেশ গি‌য়ে‌ছেন। লকডাউনের পর ২০ মে থে‌কে ১৩ জুন ১৬ `হাজার ৭২ জন কর্মী সৌ‌দি গি‌য়ে‌ছেন। তা‌দের জনপ্রতি ৭০ হাজার টাকা খরচ হ‌লে, শুধু সৌ‌দি আর‌বে কো‌য়া‌রেন্টাইন বাবদ শত কো‌টি টাকা চ‌লে গে‌ছে। অন‌্যান‌্য দে‌শেও বিপুল টাকা চ‌লে গে‌ছে। গত বু্ধবার সমকা‌লে এ সংক্রান্ত খবর প্রকা‌শিত হয়। স্বাস্থ‌্য অ‌ধিদপ্ত‌রের প‌রিপ‌ত্রে বলা হ‌য়ে‌ছে, বি‌দেশ যে‌তে নিবন্ধন ক‌রে‌ছেন অর্থাৎ বিএমই‌টির স্মার্টকার্ড (ছাড়পত্র) পে‌য়ে‌ছেন এমন কর্মীরাই অগ্রা‌ধিকার ভি‌ত্তি‌তে টিকা পা‌বেন।

্রবাসী কল‌্যাণ মন্ত্রণাল‌য়ের হিসা‌বে ১৩ জুন পর্যন্ত চল‌তি বছ‌রে দুই লাখ ১৩ হাজার কর্মী বি‌দেশ গি‌য়ে‌ছেন। লকডাউনের পর ২০ মে থে‌কে ১৩ জুন ১৬ `হাজার ৭২ জন কর্মী সৌ‌দি গি‌য়ে‌ছেন। তা‌দের জনপ্রতি ৭০ হাজার টাকা খরচ হ‌লে, শুধু সৌ‌দি আর‌বে কো‌য়া‌রেন্টাইন বাবদ শত কো‌টি টাকা চ‌লে গে‌ছে। অন‌্যান‌্য দে‌শেও বিপুল টাকা চ‌লে গে‌ছে। গত বু্ধবার সমকা‌লে এ সংক্রান্ত খবর প্রকা‌শিত হয়। স্বাস্থ‌্য অ‌ধিদপ্ত‌রের প‌রিপ‌ত্রে বলা হ‌য়ে‌ছে, বি‌দেশ যে‌তে নিবন্ধন ক‌রে‌ছেন অর্থাৎ বিএমই‌টির স্মার্টকার্ড (ছাড়পত্র) পে‌য়ে‌ছেন এমন কর্মীরাই অগ্রা‌ধিকার ভি‌ত্তি‌তে টিকা পা‌বেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *